উত্তরদিনাজপুর

পুরোন হয়নি মাছ ভাত খাওয়ার আবদার, অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্র

মাছ দিয়ে ভাত খাবার আবদার করেও বাড়িতে খাবার না পাওয়ায় অভিমানে আত্মঘাতী হলো ষষ্ঠ শ্রেনীর এক ছাত্র। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার মাঝিয়ার গ্রামে। মৃত ছাত্রের নাম বিশ্বজিৎ সরকার (১২)।
কালিয়াগঞ্জের মাঝিয়ার গ্রামের বাসিন্দা অনন্ত সরকারের বাড়িতে শনিবার করে নিরামিষ খাওয়ার রীতি প্রচলিত। অনন্তবাবুর একমাত্র পুত্র সন্তান বিশ্বজি। গতকাল শনিবার রাতে মায়ের কাছে মাছ খাওয়ার জন্য বায়না করে। মা তাকে বলে আজ নিরামিষ খেতে কাল মাছ খাওয়াবে। এরপর
বিশ্বজি ঘরে দরজা লাগিয়ে পড়তে বসে। কিছুক্ষন পরে মা তাকে ডাকতে গিয়ে দেখেন ঘরেরদরজা বন্ধ। জানালা দিয়ে দেখেন গলায় শাড়ীর ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে ছেলের দেহ। এরপর দরজা ভেঙ্গে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয় কসরা
হাইস্কুলের প্রথম শারীর মেধাবী ছাত্র বিশ্বজিতের আত্মহত্যার ঘটনায় শোকাছন্ন হয়ে পরে কালিয়াগঞ্জের মাঝিয়ার গ্রামের বাসিন্দারা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।